হাফেজ মোঃ মাহামুদের রহমান (রাহীম), শিক্ষানবিশঃ-
৫ অক্টোবর ২০২৬, বিশ্ব শিক্ষক দিবস। এ বছরের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশা রক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর।’
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ দিনে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা—দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হোক। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও শিক্ষকদের সুযোগ-সুবিধায় আরও সমতা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী ও টেকসই হবে—এমন প্রত্যাশাই বিশ্ব শিক্ষক দিবসে।
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকায় অবস্থিত উত্তর চণ্ডিপুর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। মাদরাসাটির শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বে রয়েছেন সুপার মাওলানা ফয়েজ উল্লাহ এবং সহ-সুপার মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের পাঠদান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল বিকাশে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হলে তা শিক্ষক ও শিক্ষাব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।