শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
Jamirtoli Darus Sunnah Madrasa Hosts Dua and Guidance Programme for 2026 Dakhil Candidates দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে জামিরতলী দারুসসুন্নাহ মাদ্রাসায় নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18 হাটহাজারীর জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ভর্তি কার্যক্রম চলমান, আইডি কার্ড বিতরণ সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ গোলাম সারওয়ারের ইন্তেকাল কুষ্টিয়ায় আস্তানায় হামলা: পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ: ৬ দফা

টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের ঘোষণা বঙ্গবীর কাদের সিদ্দিকীর

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১.৫৯ অপরাহ্ণ
  • ৩১৬ বার

বিপ্লব সরকার,টাঙ্গাইল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে  কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক বিশেষ কর্মীসভায় দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেয়ার ঘটনাকেও আহমেদ আযম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, আমরা তারেক রহমানের পক্ষে জাতীয় রাজনীতিতে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব। তিনি এমপি হলে সখীপুর-বাসাইলের উন্নয়ন হবে না, বরং এলাকার মানুষের পাশাপাশি আমাদের দলেরও ক্ষতি হবে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল এমপি হলে অন্তত আমাদের ক্ষতি হবে না।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতে ইসলামী সঠিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিষয়ে অবস্থান পরিবর্তনের প্রশ্নই আসে না।

আলোচনার একপর্যায়ে শেখ হাসিনার রাজনৈতিক পতন প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, আল্লাহকে না মানার কারণেই তার পতন হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শুরুতে ওই আন্দোলনকে সমর্থন করলেও বর্তমানে আর সমর্থন দিচ্ছেন না।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু এবং বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com