• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪: থানায় মামলা রাজশাহির বাঘা চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারে স্বস্তির আশা এলাকাবাসীর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: প্রশংসায় ভাসছেন টাইগাররা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী রামপুরায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব পাবনা থেকে গ্রেপ্তার

সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক: / ৬৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির পরিচালনা কমিটি নির্বাচন-২০২৬ অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২৩ মে ২০২৬, শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির সম্মানিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও দ্বীনি ব্যক্তিত্ব মাওলানা মুফতি ছাইদুর রহমান (ছায়েম) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, তিনি পূর্বে সমিতির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান পরীক্ষা নিরীক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষক সমাজের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। বর্তমানে তিনি চর মহিউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষা বিস্তার ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সংশ্লিষ্টদের মতে, তাঁর নেতৃত্বগুণ, আমানতদারিতা, বিচক্ষণতা ও সাংগঠনিক দক্ষতার প্রতি পূর্ণ আস্থা রেখেই শিক্ষক সমাজ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করেছে। তাঁর নির্বাচনে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও স্থানীয় সচেতন মহল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, এর আগে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ৫নং চরজুবিলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সৈয়দ আহমদ হেলাল, সুপার, রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা।
শিক্ষক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ছাইদুর রহমান (ছায়েম) তাঁর মেধা, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সমিতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করে তুলবেন, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা