• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা

সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাছুদুর রহমান মিলনের

বিপ্লব সরকার, টাঙ্গাইল : / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

সকল সংবাদ কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মাছুদুর রহমান মিলন। তিনি বলেন, “সঠিক কলমের লেখনীর মধ্য দিয়ে সমাজের সকল অসঙ্গতি ফুটিয়ে তুলতে হবে। লেখনীর মাধ্যমে অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করতে হবে।”

​আজ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত এক সাংগঠনিক সভা ও ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় নির্যাতিত ও অসহায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংবাদ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে সংস্থাটি। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে এই সংস্থা কাজ করে যাচ্ছে। নিজেকে এবং সমাজকে পরিবর্তন করতে পারলেই দেশের পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান রুমি।

​কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:

  • কবি ইমাম হাসান সোহান, সভাপতি, ধনবাড়ি উপজেলা ইউনিট।
  • বুলবুল আহমেদ শিকদার, সাধারণ সম্পাদক, এলেঙ্গা ইউনিট।
  • আ.ন.ম সাফিউল্লাহ, সহ-সভাপতি, কালিহাতী ইউনিট।
  • এনায়েত করিম, সহ-সম্পাদক, কালিহাতী উপজেলা ইউনিট।
  • কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক, এলেঙ্গা ইউনিট প্রমুখ।

​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা