• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪: থানায় মামলা রাজশাহির বাঘা চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারে স্বস্তির আশা এলাকাবাসীর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: প্রশংসায় ভাসছেন টাইগাররা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী রামপুরায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব পাবনা থেকে গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ- / ২৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জেলা পর্যায়ের বাছাইয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুই শিক্ষিকা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁদের এ অর্জনে শিক্ষা অঙ্গনসহ স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার। তিনি রামগতির ঐতিহ্যবাহী আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিক। তিনি দক্ষিণ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগতি, লক্ষ্মীপুরে কর্মরত রয়েছেন।

তাঁদের এই সাফল্যে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক কর্মসূচির মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা