• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাছুদুর রহমান মিলনের

বিপ্লব সরকার, টাঙ্গাইল : / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

সকল সংবাদ কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মাছুদুর রহমান মিলন। তিনি বলেন, “সঠিক কলমের লেখনীর মধ্য দিয়ে সমাজের সকল অসঙ্গতি ফুটিয়ে তুলতে হবে। লেখনীর মাধ্যমে অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করতে হবে।”

​আজ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত এক সাংগঠনিক সভা ও ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় নির্যাতিত ও অসহায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংবাদ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে সংস্থাটি। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে এই সংস্থা কাজ করে যাচ্ছে। নিজেকে এবং সমাজকে পরিবর্তন করতে পারলেই দেশের পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান রুমি।

​কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:

  • ​কবি ইমাম হাসান সোহান, সভাপতি, ধনবাড়ি উপজেলা ইউনিট।
  • ​বুলবুল আহমেদ শিকদার, সাধারণ সম্পাদক, এলেঙ্গা ইউনিট।
  • ​আ.ন.ম সাফিউল্লাহ, সহ-সভাপতি, কালিহাতী ইউনিট।
  • ​এনায়েত করিম, সহ-সম্পাদক, কালিহাতী উপজেলা ইউনিট।
  • ​কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক, এলেঙ্গা ইউনিট প্রমুখ।

​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা