
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা জনাব তৌহিদ ভূঁইয়া। ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার বিরুদ্ধে অপকর্ম, দলবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য, শালিস বাণিজ্য বা মানবপাচারের মতো কোনো অভিযোগ কখনো শোনা যায়নি বলে স্থানীয়রা জানান।
সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষাবান্ধব মনোভাব এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সোনাইমুড়ী উপজেলার সচেতন মহলের মতে, ভবিষ্যতে একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও মানবিক সমাজসেবক হিসেবে তৌহিদ ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে সম্ভাব্য প্রার্থী তৌহিদ ভূঁইয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।