
মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ সুমন মিয়া এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি একই ওয়ার্ডের একজন বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ওয়ার্ড সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সমর্থন কামনা করছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি ভোটারদের উদ্দেশ্যে যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় তিনি চাঁদাবাজ ও অসৎ প্রার্থীদের বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান ভোট সঠিক ব্যক্তির হাতে তুলে দিন, যাতে এলাকায় শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়।”
মোঃ সুমন মিয়া সৈয়দ মৌলভীবাজার এলাকার একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি আগামী দিনে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।