
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক স্টাফ, বিশিষ্ট হাফেজ হোসেন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ৯ই এপ্রিল, বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাত ৯টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার ইন্তেকালে মাদ্রাসা পরিবার, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
দোয়া:
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।