
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ রিয়াজ পাটোয়ারী।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তার মূল লক্ষ্য। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ রিয়াজ পাটোয়ারী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামীর দিনে একটি আদর্শ ওয়ার্ড গঠনে সকলকে পাশে থাকার আহ্বান জানান।