সংবাদমাধ্যমে প্রকাশিত পাবনার সাঁথিয়া উপজেলার এক অসুস্থ বৃদ্ধাকে তার সন্তান কর্তৃক আশ্রয় না দেয়ার সংবাদটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি ম্যাজিস্ট্রেটের নজরে আসে। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে মা ও ছেলেকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
আদালতের মধ্যস্থতায় সন্তান নিজ ভুল অনুধাবন করেন। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদেশের প্রেক্ষিতে ওই বৃদ্ধা মা সসম্মানে তার সন্তানের আশ্রয়ে ফিরে গেছেন।