চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরের পাশের সাহারপাড় গ্রামের দুই বন্ধু মাহী (২৫) ও তাওহীদ (২৫)। একই সঙ্গে বেড়ে ওঠা এই দুই বন্ধুর মৃ’ত্যু’ও হলো একই সঙ্গে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রা’ণ হারিয়েছেন তারা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই মা’রা যান।
স্থানীয় সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল জানান, দুই বন্ধুর একসঙ্গে এমন করুণ মৃ’ত্যু’তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃ’ত্যু যেন বিশ্বাসই করতে পারছেন না তাদের স্বজন ও পরিচিতজনরা। তাদের অকাল মৃ’ত্যু’তে সাহারপাড় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেলের দুই আরোহী মা’রা যাওয়ার কথা লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে স্বজনদের কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।