• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে রামগতিতে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণ প্রার্থী হাফিজুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার

গেন্ডারিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি নাহিদ গ্রেফতার

মোঃ মাসুম ইসলাম রাহাত, সিনিয়র বিশেষ প্রতিনিধি: / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজধানীর গেন্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম নাহিদ (৪৫)। তিনি গেন্ডারিয়া থানার স্বামীবাগ মুন্সিরটেক এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২২ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে এম ফরহাদ হোসেন, এএসআই নজরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন।

​গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাহিদ একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা