আজ সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী তিস্তা যুব সংঘের আয়োজনে গ্রামীন অতিত ঐতিহ্য হাডু ডু টুনামেন্ট এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেছে।
টুনামেন্ট এর উদ্বোধনীয় প্রতিযোগিতায় যেদুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন ধুবনী ক্লিনিক পাড়া দল ও দক্ষিন ধুবনী একাদশ।
তদুপলক্ষে সোমবার বিকেলে ধুবনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সিঙ্গীমারী ইউনিয়ন বি,এন,
পির আহবায়ক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উদ্বোধনীয় সভায় প্রধান অতিথিবাংলাদেশজাতীয়তা বাদী যুবদলের উপজেলা আহবায়ক আনোয়ার হোসেন উদ্বোধনীয় বক্তব্য শেষে হাডু,ডু টুনামেন্টের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউ,পি,
সদস্যআঃ আউয়াল, সাবেক ইউ,পি সদস্য মোশারফ হোসেনএর সুদক্ষ পরিচালনায় ধুবনী ক্লিনিক পাড়া দল পেয়েছেন ১১ পয়েন্ট অপর দিকে দক্ষিন ধুবনী একাদশ পেয়েছেন ৩৯ পয়েন্ট উদ্বোধনীয় প্রতিযোগিতায় ২৮ পয়েন্টে পিছনে ফেলে দক্ষিন ধুবনী একাদশ বিজয়ী হয়েছেন।
জানা গেছে ক্রিয়া জহৎ থেকে হারিয়ে যাওয়া গ্রামীন অতিত ঐতিহ্য এই হাডু ডু কে পুনাঙ্গ রুপ দিতে ধুবনী তিস্তা যুব সংঘের আয়োজনে এই হাডু ডু টুনামেন্টে বিভিন্ন এলাকার মোট ৯ টি টিম অংশ গ্রহন করবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছেন।