• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাতীবান্ধায় বাঘের থাবায় আহত ৪, ২৪ ঘণ্টায়ও ধরতে পারেনি কর্তৃপক্ষ, আতঙ্কে এলাকাবাসী

মোঃ নাজমুল হুদা, লালমনিরহাট জেলা প্রতিনিধি: / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় চিতা বাঘটি ২৪ ঘণ্টা পার হলেও ধরতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন বিভাগ, বিজিবি, পুলিশ প্রশাসনসহ স্থানীয় হাজারো মানুষ চেষ্টা চালিয়েও বাঘটিকে আটক করতে পারেননি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘটিকে ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। এ সময় সাত রাউন্ড গুলি ছোড়ার পরও বাঘটিকে আটক করা সম্ভব হয়নি। বাঘের অবস্থান শনাক্ত করতে গিয়ে শতাধিক বিঘা জমির আধাপাকা ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন জঙ্গলেও তল্লাশি চালিয়েও বাঘটিকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, গত রোববার বিকেলে বাঘের থাবায় আহত চারজনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শরীফা বেগম ও আফছার আলীর অবস্থা আশঙ্কাজনক বলে তাঁদের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে।
বাঘটি এখনো আটক না হওয়ায় আমঝোল সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। বিশেষ করে মাঠে কাজ করতে যাওয়া কৃষক ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত বাঘটিকে শনাক্ত করে আটক করা না গেলে আরও দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাঘটিকে দ্রুত উদ্ধার করে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা