• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪: থানায় মামলা রাজশাহির বাঘা চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারে স্বস্তির আশা এলাকাবাসীর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: প্রশংসায় ভাসছেন টাইগাররা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী রামপুরায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব পাবনা থেকে গ্রেপ্তার

বিএনিপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মিজানুর রহমান সিনহা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্বে ছিলেন। বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২০ সালের ২২ জানুয়ারি তিনি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাঁকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নও পান তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।
সংসদ সদস্য আবদুস সালাম জানান, শুক্রবার রাত আটটার দিকে তাঁরা মিজানুর রহমান সিনহার মৃত্যুসংবাদ পান। তিনি বলেন, “প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবককে হারালো।” তিনি আরও জানান, মরহুমের মরদেহ দেশে আনার পর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হতে পারে।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তিনি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় সুপরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা