• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪: থানায় মামলা রাজশাহির বাঘা চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারে স্বস্তির আশা এলাকাবাসীর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: প্রশংসায় ভাসছেন টাইগাররা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী রামপুরায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব পাবনা থেকে গ্রেপ্তার

ভোটের কালি আঙুল থেকে শুকানোর আগেই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে- সৈয়দ আবদাল আহমদ

সংবাদ উন্মোচন ডেস্ক : / ৭১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

শায়েস্তাগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার
ভোটের কালি আঙুল থেকে শুকানোর আগেই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে- সৈয়দ আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দেশবাসী লক্ষ্য করছেন ভোটের কালি আঙুল থেকে শুকানোর আগেই ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কর্মসূচি বাস্তাবায়ন হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড যাহাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয় এজন্য সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।

‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন সরকারে এই প্রধন তথ্য কর্মকর্তা।
শনিবার( ১৬ মে) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সিলেটের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং হবিগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনারে’ ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন- উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ওলিদুর রহমান ।
বক্তব্য রাখেন -শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি আ স ম আফজল আলী।
সেমিনারে শায়েস্তাগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় সাংবাদিকরা তথ্যপ্রবাহের স্বচ্ছতা, উন্নয়ন কার্যক্রমের প্রচার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা