• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪: থানায় মামলা রাজশাহির বাঘা চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারে স্বস্তির আশা এলাকাবাসীর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: প্রশংসায় ভাসছেন টাইগাররা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী রামপুরায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব পাবনা থেকে গ্রেপ্তার

শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক: / ১০৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ঢাকার মিরপুরে হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গাজীপুর জেলা সভাপতি পীরে তরিকত আল্লামা অধ্যক্ষ মো. ফখরুল ইসলাম নকশবন্দী, সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদী, কালীগঞ্জ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর এবং সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত কয়েকশ’ বছরের প্রাচীন শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে প্রতি বৃহস্পতিবার রাতে ধর্মীয় জলসা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত ও অনুসারী অংশ নেন।
তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে জলসা চলাকালে লাঠিসোঁটা হাতে ও মুখে সার্জিক্যাল মাস্ক পরিহিত একদল ব্যক্তি হঠাৎ মাজারে হামলা চালায়। কথিত ‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলাকারীরা মাজার জিয়ারতকারী ও অনুসারীদের মারধর শুরু করলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা ভক্ত-অনুসারীদের পিটিয়ে মাজার এলাকা থেকে বের করে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা