গেন্ডারিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থার আশ্বাস
বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত….
রাজধানীর গেন্ডারিয়া থানায় পুলিশের মাসিক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০:৩০ ঘটিকায় গেন্ডারিয়া থানার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গেন্ডারিয়া থানা এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নাগরিকরা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন ও নিরাপত্তার বিষয়ে তাদের বিভিন্ন মতামত ও সমস্যা তুলে ধরেন। একই সাথে তারা এসব সমস্যা সমাধানে পুলিশের দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করেন।
জনসাধারণের বক্তব্য শোনার পর উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেন এবং নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার (এসি-ওয়ারী জোন), গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএন টুয়েন্টিফোর টেলিভিশন,ঢাকা…