• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি

​গেন্ডারিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থার আশ্বাস

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

​গেন্ডারিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থার আশ্বাস

​বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত….

রাজধানীর গেন্ডারিয়া থানায় পুলিশের মাসিক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০:৩০ ঘটিকায় গেন্ডারিয়া থানার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে গেন্ডারিয়া থানা এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত নাগরিকরা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন ও নিরাপত্তার বিষয়ে তাদের বিভিন্ন মতামত ও সমস্যা তুলে ধরেন। একই সাথে তারা এসব সমস্যা সমাধানে পুলিশের দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করেন।
​জনসাধারণের বক্তব্য শোনার পর উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেন এবং নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
​উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার (এসি-ওয়ারী জোন), গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএন টুয়েন্টিফোর টেলিভিশন,ঢাকা…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা