লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দীপ জন মিত্র।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮০ ও ৭৬ ধারায় যথাক্রমে সিএনজিকে ৫০০ টাকা এবং ট্রাককে ১,০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।