• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়ক কলিমনগরে স্পিডব্রেকারের দাবি স্থানীয়দের

হবিগঞ্জ প্রতিনিধি: / ৯০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এলাকাটি একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে রয়েছে সেভেন স্টার কিন্ডারগার্টেন স্কুল, স্থানীয় বাজার এবং আশপাশের বিভিন্ন এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ নানান পেশার মানুষ নিয়মিত চলাচল করেন।

স্থানীয়দের অভিযোগ, আগে এ স্থানে স্পিডব্রেকার থাকলেও নতুন সড়ক নির্মাণের পর তা আর স্থাপন করা হয়নি। ফলে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে।
ইতোমধ্যে এই এলাকায় একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে জানান এলাকাবাসী।

সাধারণ জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে কলিমনগর বাজারে উভয় পাশে এবং মাঝামাঝি মোট তিনটি স্পিডব্রেকার স্থাপনের জোর দাবি জানানো হয়েছে।

তাদের মতে, দ্রুত স্পিডব্রেকার নির্মাণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা