মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন খালেদা আক্তার সুমি।
এলাকার সাধারণ মানুষের পাশে থেকে জনসেবা, ন্যায় ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে অংশ নিয়ে ওয়ার্ডবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান খালেদা আক্তার সুমি।
প্রচারপত্রে নিজেকে সৎ, যোগ্য, চরিত্রবান, ন্যায়পরায়ণ ও পরিশ্রমী হিসেবে উল্লেখ করে খালেদা আক্তার সুমিকে ৫ নম্বর ওয়ার্ডের মানুষের মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে সমন্বয় করে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
খালেদা আক্তার সুমির প্রচারপত্রে ‘আল্লাহ আমার সহায়, জনগণ আমার শক্তি’ এবং ‘ভয় করি না সংকটে, আল্লাহ আছেন নিকটে’—এমন বক্তব্যও উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালে সরকারি গেজেটের মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠন করা হয়েছে। নবগঠিত উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর মধ্যে ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়নও রয়েছে।
খালেদা আক্তার সুমি
মেম্বার পদপ্রার্থী হওয়ার প্রত্যাশী
৫ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন
চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর