
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ফাজিল ও কামিল (হাদিস) শ্রেণীতে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি যোগাযোগের মাধ্যমে ভর্তি হতে পারবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত যোগাযোগ নম্বর ০১৭১৬৪৭০৬৯০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, মাদরাসার সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন আইডি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিতকরণসহ প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাদরাসা সূত্রে আরও জানা যায়, আগামী ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আইডি কার্ড বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হেলান উদ্দিন আল কাদেরী, উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকীসহ সকল শিক্ষকবৃন্দ।
মাদরাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এসব একাডেমিক ও ধর্মীয় কার্যক্রম শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।