• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হুদা, হাতিবান্ধা (লালমনিরহাট)প্রতিনিধি: / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালীরবাড়ি এলাকায় হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে স্থানীয় বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ৮টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের অন্যতম সদস্য মেহেদী হাসান মানিকসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা