রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে সকাল থেকে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। জলাবদ্ধ সড়ক পার হতে অনেকে ভ্যান ও রিকশার সাহায্য নেন।
এদিকে, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যানবাহন চলাচল ও দৈনন্দিন কাজে বের হওয়া নগরবাসী দুর্ভোগে পড়েছেন।
বৃষ্টির কারণে সড়কে পানি জমে থাকায় পথচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসন ও স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা করছেন।