২৮ সেপ্টেম্বর রোজ সমবার কালিহাতী উপজেলা কেন্দ্রীয় জয় কালীবাড়িতে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কালিহাতি উপজেলা শাখার প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর কালিহাতি উপজেলা শাখার আহ্বায়ক সমীর সাহা চৌধুরী (মানিক),সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কালিহাতী উপজেলা শাখার সদস্য সচিব বাবু সুজিত দত্ত, সভায় গঠন মূলক বক্তব্য প্রদান করেন এলেঙ্গা পৌরসভার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু রমেন্দ্র নাথ সাহা। আরো উপস্থিত ছিলেন, দীনেশচন্দ্র ভৌমিক, নীলমণি পাল, সঞ্জয় সাহা, বাবুল শীল, গৌরচন্দ্র কর, অমূল্য ঘোষ, বিপ্লব সরকার, পূন্য বাসী কর্মকার, গোপীনাথ বসু, উত্তম কুমার চক্রবর্তী, শ্যামল সরকার, স্বপন দাস, দীনেশ, উৎপল রায়, শ্রাবণ রাজবংশী, লক্ষণ সেন ও রমেন্দ্রনাথ সাহা।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রিন্ট এবং মিডিয়ার সাথে মতবিনিময় করেন কালিহাতি উপজেলা পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব বাবু সুজিত দত্ত ।