• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

এএফসি কোচ হিসেবে লাইসেন্স পেলেন শায়েস্তাগঞ্জের ফুটবলার শামীমুর রহমান

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে কোচ হিসেবে লাইসেন্স পেলেন শায়েস্তাগঞ্জের ফুটবলার শামীমুর রহমান। গত রোববার সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এএফসির লাইসেন্স বিতরণ করা হয়। গত জানুয়ারিতে লাইসেন্স কোর্সের দ্বিতীয় সেশন ট্রেনিং শেষ করে যারা উত্তীর্ণ হয়েছে, তাদের এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে শুধু শামীমুর রহমান অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন। সার্টিফিকেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাফুফের অ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্টের মাহবুবুর রহমান পলো, বাংলাদেশ জাতীয় দলের কোচ পিটার বাটলার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতারা।

শামীমুর রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি স্থানীয় ইউ/পি নির্বাচনের ওয়ার্ড মেম্বার হিসেবে দুবার নির্বাচিত হয়ে জনসেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছি। ফুটবলের সঙ্গেও সম্পৃক্ত আছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট-সহ দেশের বাইরে ভারতের বিভিন্ন রাজ্যে ফুটবল খেলার সুযোগ হয়েছে আমার।

২০১২ সাল থেকে শায়েস্তাগঞ্জ উপজেলায় কলিমনগর ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেন শামীমুর রহমান। সুনামের সঙ্গে অনেকগুলো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। শামীমুর রহমান বর্তমানে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির কোচ হিসাবে দায়িত্বে আছেন এবং হবিগঞ্জ জেলা দলের অনূর্ধ্ব-১৫ টিমের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা