• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

শায়েস্তাগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক কার্ড বিতরণ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তাদের পরিচিতি নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জের আব্দুল বারিক কনফারেন্স হলে উপজেলা সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা শেষে শ্রমিকদের হাতে শ্রমিক কার্ড তুলে দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা শফি কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নূরুল হক, সাবেক পৌর কাউন্সিলর নওয়াব আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ ব্যকসের সাধারণ সম্পাদক এমএজেড টুটুল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন।

এ ছাড়া শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন মো. সুমন আহমেদ, আব্বাস উদ্দিন তালুকদার, তুরাব আলী, আবু তাহের ও সাইদুর রহমান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবহন খাতের শ্রমিকরা প্রতিদিন জীবিকার তাগিদে রাস্তায় পরিশ্রম করেন। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শ্রমিকদের মধ্যে ঐক্য, দায়িত্ববোধ ও পেশাগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা প্রয়োজন। বক্তারা শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, নিয়মশৃঙ্খলা মেনে চলা এবং যাত্রীসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে উপস্থিত শ্রমিকদের মাঝে শ্রমিক কার্ড বিতরণ করা হয়। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা