শায়েস্তাগঞ্জ বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। আজ শনিবার রাত নয়টার সনয় শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া ঠাকুর বাড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শামসুদ্দিন রানা সিঃ সহ সভাপতি ৮নং শাঃ ইউনিয়ন বিএনপি, শামছুল আলম রিপন, আহ্বায়ক শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদল, জনি পারভেজ সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল, উজ্জ্বল আহমেদ আহ্বায়ক সদস্য শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল , সবুজ মিয়া, সফিক মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর ওলামাদলের জয়নাল আবেদীন, রিয়াদ মিয়া, সাজু মিয়া, পলাশ দাস, রাহুল বনিক, ফরিদ মিয়া, গিয়াস উদ্দিন ফরিদ, বিকাশ দাস, ফারদিন ইসলাম রিফাত, আঃ ছালাম, আঃ মতিন প্রমূখ
এসময় নেতৃবৃন্দরা উক্ত পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা নাই বলে জানান।