মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
Al Mansur Orphanage Honors Hifz Graduates with Grand Ceremony in Lakshmipur জামিলা মানসূর মহিলা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী (২০২৬) দোয়া এবং বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা: পাগড়ী ও সম্মাননা বিতরণে আবেগঘন পরিবেশ স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন বালিয়াকান্দীর জামালপুরে ন্যায্যমূল্যে তেল বিক্রি, দীর্ঘ লাইনে কৃষকদের ভোগান্তি অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহীর বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় পা ভেঙে জীবনসংকটে যুবক: বাঁচাতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন

বালিয়াকান্দীর জামালপুরে ন্যায্যমূল্যে তেল বিক্রি, দীর্ঘ লাইনে কৃষকদের ভোগান্তি ৫২৫ টাকায় ৫ লিটার তেল বিক্রি, চাহিদার তুলনায় সরবরাহ কম—শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের উপস্থিতি

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০.৩২ অপরাহ্ণ
  • ৫৫ বার

 

মোঃ আরিফুর রহমান আরিফ, রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার জামালপুর ইউনিয়নে ন্যায্যমূল্যে তেল বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক ভিড় ও ভোগান্তির চিত্র দেখা গেছে। আখ সেন্টার সংলগ্ন এলাকায় তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘রুমা ট্রেডার্স’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল থেকে এ কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে ৫২৫ টাকায় ৫ লিটার দরে তেল বিক্রি করা হচ্ছে। ন্যায্যমূল্যে তেল পাওয়ার আশায় সকাল থেকেই কয়েকশ’ কৃষক লাইনে দাঁড়ান। এক পর্যায়ে ক্রেতার সংখ্যা দুই থেকে তিনশ’ ছাড়িয়ে যায়, ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়।
তেল সংকটের কারণে প্রত্যেককে সীমিত পরিমাণ—৫ থেকে ১০ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তবে এতেও কৃষকদের চাহিদা পূরণ হচ্ছে না। স্থানীয় কৃষকরা জানান, পেঁয়াজ মৌসুম শেষে এখন পাটের বীজ বপণের সময় চলছে। এ সময়ে সেচ কার্যক্রম চালাতে তেলের প্রয়োজনীয়তা বেড়ে গেছে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা বিপাকে পড়ছেন।
তেল বিক্রয় কার্যক্রম চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে বালিয়াকান্দী উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, কৃষকদের প্রয়োজন বিবেচনায় তেলের সরবরাহ বাড়ানো হলে এ ধরনের ভোগান্তি কমে আসবে এবং কৃষি কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com