সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন বালিয়াকান্দীর জামালপুরে ন্যায্যমূল্যে তেল বিক্রি, দীর্ঘ লাইনে কৃষকদের ভোগান্তি অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহীর বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় পা ভেঙে জীবনসংকটে যুবক: বাঁচাতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন Jamirtoli Darus Sunnah Madrasa Hosts Dua and Guidance Programme for 2026 Dakhil Candidates দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে জামিরতলী দারুসসুন্নাহ মাদ্রাসায় নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18

স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু হাতীবান্ধায় হঠাৎ বুকে ব্যথা, পড়ে গিয়ে মাথায় আঘাত; হাসপাতালে নিলে মৃত ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১.২৪ অপরাহ্ণ
  • ১৮ বার

মোঃ নাজমুল হুদা হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্টিয়ারিং ধরেই থেমে গেল এক তরুণের জীবন। মোঃ মোরসালিন (২১) নামে ওই যুবক বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আকস্মিক মৃত্যুবরণ করেন।
রবিবার (আজ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোরসালিন উপজেলার সিংগিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীন (বাচ্চু)’র তৃতীয় পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মোরসালিন প্রতিদিনের মতো সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হন। পরে হাতীবান্ধা অডিটোরিয়াম হল থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে একটি হোন্ডা শোরুমের সামনে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি অটো থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com