সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন বালিয়াকান্দীর জামালপুরে ন্যায্যমূল্যে তেল বিক্রি, দীর্ঘ লাইনে কৃষকদের ভোগান্তি অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহীর বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় পা ভেঙে জীবনসংকটে যুবক: বাঁচাতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন Jamirtoli Darus Sunnah Madrasa Hosts Dua and Guidance Programme for 2026 Dakhil Candidates দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে জামিরতলী দারুসসুন্নাহ মাদ্রাসায় নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18

লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের বিদায়, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০.৫৫ অপরাহ্ণ
  • ৫৮ বার

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:-

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জামিরতলীতে অবস্থিত জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ, দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুনির উদ্দিন আহমদ, চেয়ারম্যান, আল কোরআন একাডেমি লন্ডন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু ইউসুফ, সুপার, অত্র মাদ্রাসা। অনুষ্ঠান পরিচালনা করেন নুর মোহাম্মদ রাসেল, সহ-সুপার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরতলী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ খালেদ সাইফুল্লাহ, চর চামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের ইসলামী বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ শিহাব উদ্দিন, জিল্লুর রহিম কলেজের সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মুনীর উদ্দিন আহমদ। তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিণী সুনামধন্য বহু গ্রন্থের প্রণেতা ও লেখিকা খাদিজা আক্তার রেজায়ী অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে রয়েছেন।
এ প্রতিষ্ঠানে নিয়মিত মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ দেন। অত্র মাদ্রাসার সুপার এবং সহ-সুপার অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সুপার সাহেব জানান, এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তাদের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ নারী গঠনের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন।
পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ খালেদ সাইফুল্লাহ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com