বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মোহাম্মদ ফকরুল ইসলাম স্যারকে অভিনন্দন স্বপ্নজয়ী র‍্যাপার মিথুন শাহরিয়ার, শেকল ভাঙার এক দীর্ঘ পথচলা স্বপ্নভাঙা নয়, স্বপ্নজয়: র‍্যাপার মিথুন শাহরিয়ারের সংগ্রামী উত্থান রামগতি খানকায়ে সালামবাদ শরীফের বয়োজ্যেষ্ঠ মুরিদ মোঃ মোস্তফা ভাইয়ের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া Jamila Mansur Women’s Dakhil Madrasa Holds Grand Doa Mahfil, Farewell and Annual Prize Distribution 2026 Al Mansur Orphanage Honors Hifz Graduates with Grand Ceremony in Lakshmipur জামিলা মানসূর মহিলা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী (২০২৬) দোয়া এবং বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা: পাগড়ী ও সম্মাননা বিতরণে আবেগঘন পরিবেশ স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মোহাম্মদ ফকরুল ইসলাম স্যারকে অভিনন্দন জামিরতলী দারসসুন্নাহ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপকের সাফল্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮.৫৮ পূর্বাহ্ণ
  • ৫৩ বার

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিরতলী দারসসুন্নাহ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফকরুল ইসলাম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নিয়োগ পরীক্ষায় কৃতকার্য হয়েছেন।

জানা গেছে, রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর এ সাফল্যে মাদ্রাসা পরিবারসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।
সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর এ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মনে করেন, তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও পেশাগত দক্ষতার ফলেই তিনি এ সাফল্য অর্জন করেছেন।
এদিকে, সকলেই মহান আল্লাহ্‌র দরবারে তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com