
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি খানকায়ে সালামবাদ শরীফের পীর সাহেব হুজুর কেবলা (মাঃজিঃআঃ)-এর বয়োজ্যেষ্ঠ ও নিবেদিতপ্রাণ মুরিদ, বাটির টেক চৌরাস্তা নিবাসী মোঃ মোস্তফা ভাই আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালের সংবাদে পরিবার, মুরিদান ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক জীবন ও খানকার খেদমতে নিবেদিত ছিলেন এবং প্রিয় পীর সাহেবের একজন বিশ্বস্ত অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
মোঃ মোস্তফা ভাইয়ের মৃত্যুতে ধর্মীয় অঙ্গনসহ এলাকাজুড়ে শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে। স্থানীয় মুরিদ ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ, যিনি সবসময় ইবাদত-বন্দেগি ও আধ্যাত্মিক পথচলায় অটল ছিলেন।
এলাকাবাসী মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, তিনি আমাদের প্রিয় রাহবারের আরেকটি নক্ষত্র ছিলেন, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুম মোঃ মোস্তফা ভাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
আমিন।