• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মুমিনের পরিচয় তুলে ধরলেন মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী কুরআনের আলোকে প্রকৃত মুমিনের ১০টি বৈশিষ্ট্য তুলে ধরলেন মাওলানা মাকছুদুর রহমান

১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো

সংবাদ উন্মোচন ডেস্ক : / ১৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসে ছিল এক হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। আগের মাসে যা ছিল ৭০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে তিন টাকা ২৭ পয়সা।আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য এবং ডলারের সাপেক্ষে সংশ্লিষ্ট অন্য ব্যয় বিশ্লেষণ করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের সমন্বিত মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা