• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের চিকিৎসা সহায়তা পেলেন স্কুল ছাত্রী ইভা

মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আগুনে পুড়ে যাওয়া অসহায় ইসরাত জাহান ইভাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের ছালেহাবাদ গ্রামে অনুষ্ঠিত স্বচ্ছতা গ্রুপের ১০৮তম মানবিক প্রোগ্রামে অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল পড়ুয়া ছাত্রী ইভা আগুনে পুড়ে অধিকাংশ মুখমণ্ডল জলসে যায়। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিম-এর সভাপতিত্বে এবং স্বচ্ছতা গ্রুপের সদস্য মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিদুল আলম সর্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মাওলানা সুলাইমান মিয়া জিহাদী, খতিব মাওঃ মনজুরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন সালেহী, আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য সাংবাদিক শেখ ইমন আহমেদ, সিদ্দিক মিয়া,মোস্তুফা কামাল শিবলী, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,জুবাইদ মিয়া রুবেল।

সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। তারা আরও বলেন, ২০১৮ সাল থেকে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তিনজন সদস্য কে সম্মাননা স্বারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা