মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার:
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলাবাসীর অন্যতম সামাজিক সংগঠন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্ (Madhobpur Foundation USA Inc.)-এর ২০২৬-২০২৮ দুই বছর মেয়াদী নতুন কার্যকমিটির অভিষেক অনুষ্ঠান ।
২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় নিউ ইয়র্কের জনপ্রিয় সাগর চাইনিজ রেস্টুরেন্ট, ২৫২-০৫ ইউনিয়ন টার্নপাইক, বেলরোস, এনওয়াই -১১৪২৬ এর হলরুমে এই অভিষেকের আয়োজন করা হয় ।প্রবাসী মাধবপুরবাসীর মিলনমেলায় পরিণত হয় পুরো মিলনায়তন।
উপস্থিত মাধবপুর উপজেলাবাসীর সাথে সাক্ষাৎ করতে কিছু সময়ের জন্য এসেছিলেন মাধবপুর উপজেলার কৃতি সন্তান আয়ারল্যান্ড প্রবাসী জনাব Hamidul Nasir যিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে নিউইয়র্ক এসেছেন ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত পাঠ করা হয়। এরপর বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কর্মকর্তাদের স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে মাধবপুরবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, আগামী দুই বছর এই ফাউন্ডেশন প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশের নিজ অঞ্চলের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করবে।
নতুন কমিটিতে নিয়াজ মো: নাসিম আনোয়ার কে চেয়ারম্যান ও কাজী সোহরাব হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয় , যারা আগামী২০২৬-২০২৮ পর্যন্ত তাদের দ্বায়িত্ব পালন করবেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব, ড. আশরাফ উদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান লোকপ্রশাসন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রধান উপদেষ্টা মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব,এসএফএএম শাহজাহান সাহেব মাধবপুর উপজেলা , বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব ফার্মাসিষ্ট ও উপদেষ্টা মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্ । এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জনাব, জকী উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জনাব, জাকির হোসেন চৌধুরী ( অসীম) সােবক উপজেলা চেয়ারম্যান মাধবপুর এবং নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জনাব, গোলাম কিবরিয়া চৌধুরী ( এমরান) দু’বারের সাবেক চেয়ারম্যান মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিবর্গ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তারা আশা প্রকাশ করেন, এই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত নতুন কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন এবং মাধবপুর উপজেলার ঐতিহ্যকে প্রবাসের মাটিতে আরও উজ্জ্বল করে তুলবেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাইকে সাগর চাইনিজ রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী নৈশভোজে আপ্যায়ন করা হয় ।এক আন্তরিক ও প্রীতিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সফল অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।