• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

মাধবপুরে এতিম পরিবারকে স্বচ্ছতা গ্রুপ এর নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

মোঃ খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৪০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার:

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামে মরহুম অলি মিয়ার অসহায় এতিম পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বচ্ছতা গ্রুপ। সংগঠনটির ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এটি ছিল ১০৯তম অনুদান প্রদান।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার হালুয়াপাড়া বাজারে অসহায় পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর অলি মিয়া মারা যান। তাঁর মৃত্যুর পর দুই ছেলে সন্তানকে রেখে তাদের মা জুলেখা অন্যত্র চলে যান। বর্তমানে শিশু দুটি তাদের বৃদ্ধ দাদীর তত্ত্বাবধানে রয়েছে। বয়সের ভারে ন্যুব্জ ও আর্থিকভাবে অসচ্ছল দাদীর পক্ষে নাতিদের লালন-পালন, পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে।

পরিবারটির অসহায়ত্বের বিষয়টি স্বচ্ছতা গ্রুপের সদস্য লোকমান মিয়ার নজরে আসে। শিশু দুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি বিষয়টি সংগঠনের সদস্যদের জানান এবং সহযোগিতার আহ্বান জানান। পরে স্বচ্ছতা গ্রুপের সদস্যরা পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মোঃ লোকমান মিয়ার সভাপতিত্বে এবং আল আমিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনতলা শাহজালাল সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুম বিল্লাহ সানি, বর্তমান মেম্বার আ. আহাদ সুনর ও হাফেজ মহিন উদ্দিন খান শাহীন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহমেদ, সাংবাদিক শেখ ইমন আহমেদ, সাব্বির হাসান সাগর ও সিদ্দিক মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বচ্ছতা গ্রুপের সদস্যরা বলেন, “সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের মানবিক কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা স্বচ্ছতা গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা