বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18 হাটহাজারীর জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ভর্তি কার্যক্রম চলমান, আইডি কার্ড বিতরণ সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ গোলাম সারওয়ারের ইন্তেকাল কুষ্টিয়ায় আস্তানায় হামলা: পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ: ৬ দফা হাতীবান্ধায় নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন দৈনিক সংবাদ উন্মোচনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রুপায়েত হোসেন

স্বপ্ন পূরণ শ্রমজীবী সমিতির ৫ম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত সুদমুক্ত অর্থনীতি গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত, নতুন পরিচালনা কমিটি ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭.০১ অপরাহ্ণ
  • ১৯৭ বার

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্বপ্ন পূরণ শ্রমজীবী সমিতি লিমিটেড-এর ৫ম বার্ষিক সদস্য সভা পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯টায় উপজেলার উত্তর-পূর্ব চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফরিদ মেম্বারের স্কুল) প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ, পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জাবের হোসাইন। তিনি সংগঠনের অগ্রযাত্রায় সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
“স্বপ্ন পূরণে সঞ্চয় করি, সুদমুক্ত অর্থনীতি গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত সংগঠনটি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সভায় গত এক বছরের সার্বিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় নতুন পরিচালনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন—মোঃ আবদুল হান্নান, মোঃ দিদার হোসেন, মোঃ আবদুল মান্নান, মাহমুদুল হাছান, মোঃ রফিক মিয়া এবং মোঃ তাইম ইসলাম রিয়াজ।
উল্লেখ্য, ২০১৮ সালে মাত্র তিনজন সদস্য ও ৬ হাজার টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা স্বপ্ন পূরণ শ্রমজীবী সমিতি লিমিটেড বর্তমানে একটি সুসংগঠিত ও আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সঞ্চয়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর উন্নতি, সফলতা এবং সদস্যদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com