মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
Al Mansur Orphanage Honors Hifz Graduates with Grand Ceremony in Lakshmipur জামিলা মানসূর মহিলা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী (২০২৬) দোয়া এবং বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা: পাগড়ী ও সম্মাননা বিতরণে আবেগঘন পরিবেশ স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন বালিয়াকান্দীর জামালপুরে ন্যায্যমূল্যে তেল বিক্রি, দীর্ঘ লাইনে কৃষকদের ভোগান্তি অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহীর বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় পা ভেঙে জীবনসংকটে যুবক: বাঁচাতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন

রাজশাহীর বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯.৪৯ অপরাহ্ণ
  • ৬৪ বার

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার:­
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) উপজেলা চত্বরে বটমূলে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার তমা।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে লোকজ মেলার উদ্বোধন করা হয়।
এছাড়া দিনজুড়ে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গ্রামীণ ঐতিহ্যের এই খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com