সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দুই সহোদর প্রবাসী মোহাম্মদ সজিব ও মোহাম্মদ সুজন নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় দুই ভাই একই গাড়িতে ছিলেন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বড় ভাই মোহাম্মদ সজিব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই মোহাম্মদ সুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই পরিবারের দুই সন্তানকে একসঙ্গে হারানোর ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাদের অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
নিহত দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।