চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাস্থ ঐতিহ্যবাহী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিম শ্রেণির শিক্ষক সৈয়দা ফাতেমা জোহরা সুমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি জাকের আহমেদ সিদ্দিকীসহ, অধ্যাপক, প্রভাষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।