• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে মুখর লক্ষ্মীপুর কলেজিয়েট হাই স্কুল

মোঃ রিয়াজ উদ্দিন,নিজস্ব প্রতিবেদক:- / ২২২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুর কলেজিয়েট হাই স্কুলে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ জুন, মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন,সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মনছুরুল হক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিক্ষাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যা করে, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা