• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার:- / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

টানা বৈরী আবহাওয়া ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা।
উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের আশঙ্কায় ঝুঁকি এড়াতে ঝর্ণাগুলোতে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তে ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্ষা মৌসুমে ঝর্ণাগুলোর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ভিড় জমান।
তবে উদ্যান কর্তৃপক্ষ পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণ করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে পাহাড়ি পথে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, আবর্জনা না ফেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং যেকোনো ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুনরায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাই ভ্রমণের আগে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা