• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে রামগতিতে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণ প্রার্থী হাফিজুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার

নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, বিদায় ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ‘De-Moivars Domain–2026’। এ অনুষ্ঠানে বিভাগের একাডেমিক সাফল্যে অনন্য অবদান রাখা তিনজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ২০১৮–১৯ শিক্ষাবর্ষের কাজী রাবেয়া ফাহি, যিনি সিজিপিএ ৩.৭৪ অর্জন করেছেন এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. রুবেল উদ্দিন ও আল-শাহরিয়ার হৃদয়, যারা যথাক্রমে ৩.৭৩ ও ৩.৬৯ সিজিপিএ অর্জন করেছেন।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. এম. সাইফুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. সানা উল্যা এবং শিক্ষক সমিতির সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আফসার উদ্দিন। অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভাগের বিভিন্ন বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম বলেন, “গণিত বিভাগের সেরা তিন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এমন মেধাবীদের সম্মানিত করার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
সংবর্ধনা-পরবর্তী অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতী শিক্ষার্থী আল-শাহরিয়ার হৃদয় বলেন, “এই সম্মান আমার জন্য অত্যন্ত গৌরবের। এ অর্জনের পেছনে আমার পরিবার এবং গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার সাহস ও প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানটি নবীনদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা এবং প্রাণবন্ত আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা