• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতীবান্ধায় যুবকের মৃত্যু নীরবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে সাতক্ষীরার ‘জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা’ আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রতিনিধি দলের সঙ্গে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের সৌজন্য সাক্ষাৎ উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ লক্ষ্মীপুরে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার আজ রাতে ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন

লক্ষ্মীপুরে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার আজ রাতে

আবু নোমান, বিশেষ প্রতিনিধিঃ- / ৬৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আবু নোমান, বিশেষ প্রতিনিধিঃ-

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন সম্ভাবনা এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা বৈচিত্র্যময় গৌরবগাথা দর্শকের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার হাজির হয়েছে লক্ষ্মীপুরকে নিয়ে বিশেষ আয়োজনে।
রূপসী মেঘনার কোলঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং এ জনপদের মানুষের জীবনচিত্রকে তুলে ধরে নির্মিত হয়েছে এবারের পর্ব। লক্ষ্মীপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত মঞ্চে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়।
আয়োজকদের তথ্যমতে, এবারের পর্বে লক্ষ্মীপুরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় জনজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি ‘ইত্যাদি’র চিরায়ত ধারায় থাকছে দর্শকদের জন্য বৈচিত্র্যময় পরিবেশনা, নাট্যাংশ, সংগীত, হাস্যরস ও বিভিন্ন সচেতনতামূলক উপস্থাপনা।
অনুষ্ঠানটি আজ শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচারিত হবে।
জনপ্রিয় এ অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং বরাবরের মতো স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা