মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত দীপ্ত যুব ফাউন্ডেশনের কার্যালয় সৌজন্য পরিদর্শন করেছেন উপজেলা যুব কর্মকর্তা মো. শাহ আলম।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির পরিচালিত বিভিন্ন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পর্যালোচনা করেন এবং এসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজ উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় যুবসমাজকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে দীপ্ত যুব ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালনা কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক কার্যক্রমের সম্প্রসারণ এবং যুব উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দীপ্ত যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা যুব কর্মকর্তার এই সৌজন্য পরিদর্শন ও মূল্যবান দিকনির্দেশনা সংগঠনের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে আরও বেগবান করতে সহায়ক হবে।
উল্লেখ্য, দীপ্ত যুব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, যা মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং যুব উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।