• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঐতিহ্য ধরে এগিয়ে চলেছে গণিত বিভাগ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে গণিত বিভাগের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতীবান্ধায় যুবকের মৃত্যু নীরবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে সাতক্ষীরার ‘জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা’ আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রতিনিধি দলের সঙ্গে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের সৌজন্য সাক্ষাৎ উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ লক্ষ্মীপুরে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার আজ রাতে ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল

ঐতিহ্য ধরে এগিয়ে চলেছে গণিত বিভাগ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ২৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গণিত বিভাগের উদ্যোগে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসব ও মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. ওমর হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ শওকত আকবর ভূঁঞা, সহকারী অধ্যাপক কেশব লাল নাথ এবং সহকারী অধ্যাপক মো. আজগর হোসেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভাগের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে সম্মানিত অতিথি ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. ওমর হাফিজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুমি বালা দেবী। অনুষ্ঠানের সভাপতি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নাজিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মো. মহিন উদ্দিন।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ শওকত আকবর ভূঁঞাকে ক্রেস্ট প্রদান করেন হৃদয় চন্দ্র দাস। সহকারী অধ্যাপক কেশব লাল নাথকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শরিফুল ইসলাম সুফল এবং সহকারী অধ্যাপক মো. আজগর হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অপরাজিতা বণিক।
অনুষ্ঠানে বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন— কামরুল হাসান রাকিব, আবুল হাশেম, তানিয়া ফাতেমা, মো. মাহতাব উদ্দিন, জয়শ্রী রানী দাস, মো. আরিফ হোসেন, শরিফুল ইসলাম সুফল, মো. রাশেদ হোসাইন, মো. আজহার উদ্দিন আরিফ, হৃদয় চন্দ্র দাস, মো. রহমত উল্যাহ, মিঠুন চন্দ্র দাস, অপরাজিতা বণিক, অর্নি সাহা ও আসমাউল হোসনা জেবা।
অনুষ্ঠানে বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের প্রতিনিধিরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. নাজিম উদ্দিন বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গণিত বিভাগ শুধু পাঠদানেই নয়, শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমেও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিভাগের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সকল শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আরিফ হোসেন। সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন হৃদয় চন্দ্র দাস। সহযোগিতায় ছিলেন অপরাজিতা বণিক, অর্নি সাহা, জয়শ্রী দাস, তানিয়া নুর পল্লব, আবুল হাশেম, শরিফুল ইসলাম সুফল, মো. রাশেদ হোসাইনসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখ্য, চলতি বছর গণিত বিভাগ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বিদায় নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৮ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে বিভাগের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা