• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা

শেখ ফরিদ, আন্তর্জাতিক রিপোর্টার, ইতালী:- / ৮২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজেদের দেশে যুদ্ধ ও নানা সংকট চলমান থাকলেও বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিন ও ইরানসহ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ১৮টি মুসলিম দেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
জানা গেছে, ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের নেতৃত্বে এবং ওআইসিভুক্ত ১৮টি মুসলিম দেশের যৌথ উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ইরান দূতাবাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ত্রাণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম ও সিলেটের প্রত্যন্ত অঞ্চলের দুই হাজারের বেশি বন্যাকবলিত পরিবারের জন্য ‘রেডি-টু-ইট’ (রান্না ছাড়াই খাওয়ার উপযোগী) ফুড বাস্কেট প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, চিড়া, মুড়ি, পুষ্টিকর খেজুর, চিনি, লবণ এবং বিশুদ্ধ খাবার পানি।
সংশ্লিষ্টরা জানান, বন্যাকবলিত এলাকায় অনেক পরিবার রান্নার সুযোগ থেকে বঞ্চিত। সে বাস্তবতা বিবেচনায় রেখে সহজে গ্রহণযোগ্য শুকনো ও পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রস্তুত করা হয়েছে। ফিলিস্তিন দূতাবাসে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা এসব খাদ্যসামগ্রী প্যাকেটজাত করেন।
মানবিক এই উদ্যোগকে বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের প্রতি আন্তর্জাতিক সংহতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। নিজেদের দেশে কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোয় ফিলিস্তিন, ইরান এবং ওআইসিভুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা